জেলা

পশ্চিম মেদিনীপুরের ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ‍্যামন্দিরে কন্যাশ্রী দিবস উদযাপন !

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৪ ই আগষ্ট রাজ্য স্তরে কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হয়। তার আগে তারই প্রস্তুতি হিসেবে আজ স্কুল স্তরে কন্যাশ্রী দিবস পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির।

স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে গঠিত প্রত্যয়ী কন্যাশ্রী ক্লাবের প্রতিনিধীরা এই অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থিতি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌড়ী,অবর বিদ্যালয় পরিদর্শক সুচেতা সাউ, পুলিশ আধিকারীক,পাশ্ববর্তী একাধিক স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা,সকল শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ সহ সকল ছাত্রছাত্রী।

বাল্যবিবাহ রদ,শিশু শ্রমিক রদ,আজকের কন্যাশ্রী ভবিষ্যতের চিকিৎসক,আজকের কন্যাশ্রী আগামীর কৃষিবিজ্ঞানী,পুষ্টি সংক্রান্ত সচেতনা,বিভিন্ন বিষয়ের উপর স্টল আকারে প্রদর্শনী প্রদর্শিত করেন। কন্যাশ্রী সংক্রান্ত শ্লোগান,পোষ্টার,নাচ, গান,আবৃতি, অতিথিদের বক্তব্য,কন্যাশ্রী বিষয়ক স্বরচিত নাটক উপস্থাপিত হয় আজকের এই অনুষ্ঠানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.