মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ , ফের মামলা কলকাতা হাইকোর্টে । দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী শামিম আহমেদ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। সূত্রের খবর চলতি সপ্তাহেই হতে পারে শুনানি ।
পূর্বেও এই অনুদান ইস্যুকে নিয়ে মামলা করেছিলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত । সরকারি টাকা কীভাবে ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর অনুদান হিসেবে দেওয়া হচ্ছে ! সেই প্রশ্ন তুলেই মামলা দায়ের করেছিলেন মামলাকারী। হাইকোর্ট সেই মামলাতে অন্তর্বর্তী নির্দেশ দিলেও , এখনও জারি রয়েছে সেই মামলা। তাই এবার আবার যখন হাইকোর্টে মামলা করা হয়েছে , তাহলে পুরোনো মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে ।
উল্লেখ্য, ২০১৮ তে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে , এই অনুদান দেওয়া শুরু হয় , তখন থেকেই সরকার এই পদক্ষেপের জন্য সমালোচনার মুখে পড়ে। প্রশ্ন ওঠে সরকার কেন দুর্গাপুজোয় অনুদান দেবে ? তবে সেই সব তর্ক-বিতর্ককে তোয়াক্কা না করেই , প্রতি বছর পূজোয় বাড়তে থাকে সরকারি অনুদান । ২০১৮ তে অনুদান ছিল ১০ টাকা , কিন্তু ২৬ পর্যন্ত আসতে আসতে অনুদান হয়ে যায় ১ লক্ষ ১০ হাজার টাকা ।
প্রসঙ্গত , ২০২৪ সালে যখন আরজি করের ঘটনা নিয়ে উত্তাল হয়ে পড়ে বাংলা , প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশ থেকে গোটা বিশ্বে । তখনও উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী , সরকারের তরফে দেওয়া হয়েছিল অনুদানও । কিন্তু বহু ক্লাব তখন ফিরিয়ে দিয়েছিল দুর্গাপুজোর সেই সরকারি অনুদান।







