খেলাধুলা

ফাইনালের আগেই দুশ্চিন্তায় কিউয়ি শিবির, তারকা পেসারের খেলা নিয়ে বাড়ছে ধোঁয়াশা

নিউজিল্যান্ড শিবিরে দুশ্চিন্তার ভাঁজ! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে প্রধান বোলার ম্যাট হেনরির খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। যদিও পরে মাঠে ফিরে দুটি ওভার করেছিলেন এবং ফিল্ডিংও করেছিলেন, তবে তার ফিটনেস নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

দলের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, হেনরির কাঁধের অবস্থা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। “আমরা ওকে খেলানোর জন্য সবরকম চেষ্টা করব। তবে এখনও নিশ্চিত নই,” বলেছেন স্টেড।

এই টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন হেনরি। এখন পর্যন্ত ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেন। ফাইনালেও প্রতিপক্ষ ভারত, তাই তার না থাকাটা নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা হতে পারে।

হেনরি ফিট না হলে তার বদলি হিসেবে স্কোয়াডে রয়েছেন জ্যাকব ডাফি। যদিও এই টুর্নামেন্টে তিনি একটিও ম্যাচ খেলেননি, তবে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ফাইনালের মঞ্চে অভিজ্ঞ হেনরির অনুপস্থিতি কিউইদের ভারসাম্য নষ্ট করতে পারে, তবে স্টেড শিবির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে হেনরির জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.