নিজস্ব সংবাদদাতা: গোটা মহাকাশের মধ্যে যে শুধু পৃথিবীতেই প্রাণের সঞ্চার হয়েছে তা নয়। পৃথিবীর মতো আরো অনেক গ্রহই আছে যেখানে আমাদের মতই অনেকে হয়তো বাস করে। আর তাদের উপস্থিতি জানতেই এত তোড়জোড়। ভিনগ্রহীদের সন্ধানে প্রতিনিয়ত অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে জ্যোতির্বিঞ্জানীরা।
এই প্রথমবার ভিনগ্রহ থেকে উড়ে এলো সাংকেতিক বার্তা। বিজ্ঞানীদের তরফে বরাবরই জানা গেছিল যে মঙ্গল গ্রহ বসবাসের ক্ষেত্রে কোনোভাবেই উপযোগী না। সেখানকার পরিবেশ বাস অযোগ্য। এখনও পর্যন্ত সেখানে প্রাণের কোনো চিন্হ মেলেনি। তাই প্রাণের কোনো সাংকেতিক বার্তাও আসেনি পৃথিবীতে। তবে ভবিষ্যতে যদি কোনো বার্তা মঙ্গল গ্রহের তরফে পৃথিবীতে পাঠানো হয় তাহলে সেটা কেমন হবে? সেটা জানার জন্যই চলতি বছরের মে মাসের ২৪ তারিখ রাত ৯ টা নাগাদ মঙ্গল থেকে একটি সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল। আর সেই বার্তা ১৬ মিনিট পরে পৃথিবী গ্রহণ করেছিল বলে রিপোর্ট পেশ করে সংস্থা।
ইউরোপীয়ান স্পেস এজেন্সি (USA) লাল গ্রহ থেকে পৃথিবীতে বার্তা পাঠানোর উদ্যোগ নিয়েছিল। এই পরীক্ষার নেতৃত্বে ছিলেন দ্যানিয়েলা ডি পাওলিস। এক্ষেত্রে ইউএসএ র এক্সোমাস ট্রেস গ্যাস অরবিটার কে ব্যবহার করা হয়। যার মাধ্যমে মঙ্গল গ্রহের কক্ষপথ থেকে পৃথিবীতে সাংকেতিক বার্তা পাঠানো সম্ভবপর হয়। মঙ্গল গ্রহ থেকে বার্তা পাওয়া মাত্রই উল্লাস প্রকাশ করে বিজ্ঞানীরা। পাওলিস একটি সাংবাদিক সম্মেলনে জানান, ” বহির্জাগতিক সভ্যতা থেকে একটি বার্তা পাওয়া সমস্ত মানবজাতির জন্য একটি বিশেষ অভিজ্ঞতা।” এই সম্মেলনেই তিনি ধন্যবাদ জানান ‘সাইন ইন স্পেস’ এর সদস্যদের। যাদের অক্লান্ত পরিশ্রমে এই পরীক্ষাটি সফল হয়েছিল।







