দেশ

নিরাপত্তা কমলো দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর!

দিল্লির প্রাক্তন মূখ্যমন্ত্রী অতিশীর নিরাপত্তা কমালো কেন্দ্র । আগে তিনি পেতেন জেড স্তরের নিরাপত্তা কিন্তু এবার থেকে দিল্লীর বিরোধী দলনেত্রী পাবেন ওয়াই স্তরের নিরাপত্তা । জানা গিয়েছে, প্রথমে রাজি না হলেও, শেষমেষ আপ নেত্রীর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক । দিল্লির মুখ্যমন্ত্রী থাকার সুবাদে অতিশী এত দিন পর্যন্ত ‘জ়েড’ নিরাপত্তা পেতেন। কিন্তু এবার সেই নিরাপত্তাই কমালো কেন্দ্র । ওয়াই স্তরের নিরাপত্তায় দিল্লি পুলিশের দুই কম্যান্ডো-সহ ১২ জন নিরাপত্তা কর্মী দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রহরায় থাকবেন।

উল্লেখ্য গত মাসেই কেন্দ্রের তরফে আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া, দলের বিধায়ক অজয় দত্ত ও দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার রাম নিবাস গোয়েলের নিরাপত্তা কমানো হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হলেন দিল্লীর বিরোধী দলনেত্রী অতিশীও। জেডের বদলে এবার থেকে ওয়াই স্তরের নিরাপত্তা পাবেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.