শীতের সকালে ভীড় নেই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এবারে একেবারেই ভীড় নেই বললেই চলে। হতাশ বেঙ্গল সাফারিতে কর্মরত কর্মচারীরা। তারা জানিয়েছেন একেবারেই পর্যটক এবং স্থানীয় মানুষের দেখা নেই এবারে। কারন হিসেবে মনে করা হচ্ছে ডেঙ্গুর প্রভাবকে। এবারে শিলিগুড়িতে ছেয়ে গেছে ডেঙ্গু। তাই বাইরে থেকে পর্যটকেরা আসছেন না বললেই চলে। যারাও আসছেন মশার কারনে একেবারেই ঢুকছেন না ভীতরে। কারন একটাই ডেঙ্গুর মশা কামড়ায় দিনের বেলাতে। দিনের বেলাতে মশা থাকতে পারে এই ভয়েই অনেকেই আসছেন না বেঙ্গল সাফারিতে। অবাক করবার মতন ঘটনা হলেও এটাই সত্যি। আর দায়ী করা হচ্ছে মানুষের বর্তমান মুল্যবৃদ্বির সমস্যাকে। কারন বেঙ্গল সাফারীতে ঢোকার মুল্য এখন আগের চাইতে অনেকটাই বেড়েছে। ফলে পরিবার নিয়ে আসলে ঢুকতেই প্রচুর টাকা লেগে যাচ্ছে। সেটাও অন্যতম কারন।
তবে মনে করা হচ্ছে এখনো শীত না পড়ায় লোক আসছেন না, কবে তারা এসে ভীড় করবেন সেটাও অনিশ্চিত বলে মনে করছেন অনেকেই। তবে সময় হলেই মানুষ আবার ভীড় জমাবেন বেঙ্গল সাফারিতে এমনটাই মনে করছেন পর্যটন দপ্তরের আধিকারিকেরা।







