আবহাওয়াআবহাওয়া

উত্তরবঙ্গে টানা বৃষ্টির দুঃসংবাদ, দক্ষিণবঙ্গে স্বস্তির ইঙ্গিত দিল হাওয়া অফিস

উত্তরবঙ্গে এখনও দুঃশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে, তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য আপাতত কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টির পর এখন অন্তত ভারী বর্ষণের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি কমলেও বেড়ে চলেছে অস্বস্তি—বাড়বে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতার জেরে চেপে বসবে প্যাচপ্যাচে গরম।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কমবে, কিন্তু গরম থেকে মুক্তি নেই। সোমবার ও মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট এখনও থামছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবেই। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দফতর।

পুজো আসন্ন, তাই এই আবহাওয়া পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। আপাতত দক্ষিণবঙ্গে বড় কোনও বিপদের আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি চিন্তায় রাখছে আবহবিদদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.