ক্রাইম

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কালীগঞ্জে গ্রেফতার গৃহশিক্ষক

নদিয়ার কালীগঞ্জে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়ির পুলিশ। সোমবার তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আরিজ শেখ। কালীগঞ্জ থানার জানকীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা তিনি। এলাকায় গৃহশিক্ষক হিসেবে পরিচিত ওই ব্যক্তির বাড়িতে বাড়িতে গিয়ে পড়ানোর সূত্রে ওই পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল।

অভিযোগ, পড়ানোর সুযোগ নিয়ে ওই নাবালিকার সঙ্গে অভিযুক্তের আচরণ নিয়ে পরিবারের সন্দেহ তৈরি হয়। গত ২ অক্টোবর ফের একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে ওই ছাত্রী।

পরিবারের দাবি, ঘটনার দু’দিন পর বিষয়টি মাকে জানায় নাবালিকা। এরপর ৪ অক্টোবর মীরাবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ এবং রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.