কলকাতা

পানিহাটিতে প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার, উত্তেজনা ২৬ নং ওয়ার্ডে

ভরা রাস্তায় পানিহাটি পুরসভার ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়কে চুলের মুঠি ধরে মারধরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সোমবার মহোৎসবতলা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বাইকে করে যাওয়ার সময় কাউন্সিলরকে একটি স্কুটি ধাক্কা মারলে ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে খবর, কাউন্সিলর শ্রাবন্তী রায় বাইকে চেপে পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুটি এসে তাঁর বাইকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাউন্সিলর এই ঘটনার প্রতিবাদ করলে স্কুটি চালক ওই মহিলা তাঁকে অকথ্য ভাষায় গালাগালি দেন। এরপরই কাউন্সিলর শ্রাবন্তী রায় স্কুটি চালককে চড় মারেন বলে অভিযোগ। এর প্রতিক্রিয়ায় স্কুটি চালক ওই মহিলা কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মারতে শুরু করেন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দুই মহিলাকে ছাড়াতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের বেগ পেতে হচ্ছে।

কাউন্সিলর শ্রাবন্তী রায় অভিযোগ করেছেন, স্কুটি চালক ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাঁকে গালাগালি করার পরই তিনি চড় মারতে বাধ্য হন। এরপরই ওই তরুণী তাঁকে মারধর করেন। তবে, কাউন্সিলর এও জানিয়েছেন যে,”ওই মেয়েটি খুব ছোটো, ওর ভবিষ্যৎ আছে। তাই ওর কিছু হোক, আমি চাই না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.