নিজস্ব সংবাদদাতা: বীরভূমের সাঁইথিয়ায় ৫৮ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠলো এক প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ। কয়েক বছর আগে স্বামী মারা গেলে ভাইপোর বাড়ীর কাছাকাছি একটি বাড়ীতে একাই থাকত মৃতা মহিলা। প্রতিবেশী বছর ৩৮ এর যুবক প্রায় ঐ বৃদ্ধাকে নানা প্রলোভন দিত। বৃদ্ধা রাজি না হওয়ায় রাতের অন্ধকারে এসে বাড়ি থেকে চাল, ডাল চুরি করে নিয়ে যেত। এমনি অভিযোগ প্রতিবেশীদের। এরপর ওই মহিলা যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল রাতে বাড়িতে এসে মুখে গামছা ঢুকিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
আজ সকালে ঘুম থেকে উঠতে না দেখে প্রতিবেশী এক মহিলা ডাকতে গেলে দেখতে পায়, বিবস্ত্র মৃত অবস্থায় পড়ে রয়েছে। মুখে ঢোকানো আছে গামছা। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সাঁইথিয়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ী হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগে ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।







