দেশ

যন্তর মন্তরে আন্দোলনের আঁচ! আন্দোলনকারীদের আটকাতে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অভিযান ঘিরে তৎপর প্রশাসন। আন্দোলন মোকাবিলায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীরা যাতে দিল্লিতে জমায়েত হতে না পারেন, সে বিষয়ে নজর রাখতে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী। নিরাপত্তার কারণে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ট্রেন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষেবাতেও প্রভাব পড়েছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনগুলিকে। আন্দোলন ঘিরে রাজধানীর পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.