রসুন খাবারের স্বাদ বাড়াতে বেশ সহায়ক। তাইতো প্রতিদিনের রান্নায় রসুন চাই-ই-চাই। রসুন রান্নায় আলাদা স্বাদ এনে দেয়। সে মাংস কষানো হোক বা শুঁটকি মাছের তরকারি, সব কিছুতেই রসুন কিন্তু জরুরি। রসুন স্বাদ বাড়ায়, আবার স্বাস্থ্যের জন্যও বেশ ভালো। তবে সমস্যা হয় এর খোসা ছাড়াতে গিয়ে। যা খুব কঠিন কাজ। তাছাড়া এই খোসা ছাড়াতে অনেক সময় ও ধৈর্য্যেরও প্রয়োজন হয়।
অল্প রান্নায় ঝামেলা কম হলেও বেশি পরিমাণে রান্না করতে গেলেই এর পেছনে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তবে জানেন কি, অনেকগুলো রসুনের খোসা একসঙ্গে ছাড়ানোর জাদুকরী কয়েকটি পদ্ধতি রয়েছে। যা মিনিটেই আপনার সমস্যার সমাধান হবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই জাদুকরী উপায় গুলি কি কি-
১) যেভাবে আমরা রুটি বেলে থাকি, সেভাবেই রসুনের কোয়াগুলোকে বেলুনের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে হালকা করে বেলে নিন। খেয়াল রাখতে হবে রসুন যেন থেঁতলে না যায়। এবার রসুন থেকে খোসা খুব সহজেই আলাদা করতে পারবেন।
২) এটি কিন্তু অত্যন্ত সহজ একটি টিপস। একটি বাটিতে হালকা গরম জল নিয়ে রসুনের কোয়াগুলি তার মধ্যে মিনিট দশেক ভিজিয়ে রাখুন। এরপর দেখবেন জল থেকে তুলে হাত দিয়ে সামান্য ঘষলেই খুব সহজে খোসা ছাড়িয়ে ফেলা যাচ্ছে। তাছাড়া রসুন ছাড়ানোর সময় হাত আঠা আঠা হয়ে যায়। রসুনগুলি আগে জলে ভিজিয়ে রাখলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন।
৩) এই সহজ টোটকাটির কথা অনেকেই জানেন না। খোসা ছাড়ানোর আগে রসুনের কোয়াগুলি নিয়ে একে-একে ছুরির চ্যাপটা দিকটা দিয়ে ক্রাশ করে নিন। এই পদ্ধতির সাহায্যে রসুনের খোসা ছাড়ালে দেখবেন এই উপায়ে খুব সহজেই খোসা ছাড়ানো যাচ্ছে।







