জেলারাজ্য

কুম্ভ মেলায় যাওয়ার পথে , লড়ির ধাক্কায় মৃত্যু ৩ মহিলার

কুম্ভ মেলায় যাবার পথে প্রয়াগরাজে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার তিন মহিলা । ভোর ৫টা নাগাদ উত্তর প্রদেশের প্রয়াগরাজে ঘটে দুর্ঘটনাটি। জানা গেছে গত রবিবার পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় হাসপাতাল মোড় থেকে কুম্ভ স্নানের উদ্দেশে একটি বাস ছেড়েছিল। ওই বাসে প্রায় ৬০ জন তীর্থযাত্রী কুম্ভের উদ্দেশে গিয়েছিলেন। আজ মঙ্গলবার ভোরে বাসটি প্রয়াগরাজে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট জায়গায় বাসটি পার্কিং করার পর সবাই হাতমুখ ধুচ্ছিলেন। ওই সময় তিন গৃহবধূ রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। রাস্তা পার করার সময় একটি লরি তাদের তিনজনকেই ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতারা হলেন জাগরী মাহাতো (৪৫), আলপনা মাহাতো (৪৪) ও কুন্তী মাহাতো (৬৫)। তাঁদের তিনজনেরই বাড়ি টামনা থানার গোপলাডি গ্রামে।

ঘটনার খবর পেতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়াগরাজে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত দেহ পুরুলিয়ায় নিয়ে আসা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.