জেলা

নেই রেলগেট নেই আলোর সিগন্যাল! রেললাইন পারাপারের নিত্যদিনের ভোগান্তি দুর্গাপুরবাসীদের

দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে অ্যালয় স্টিল প্লান্টে পণ্য পরিবহনের জন্য বাজারে সূর্যসেন সরণির কাছে একটি রেল লাইন আছে। তবে সেই রেল লাইনে এবং রাস্তার সংযোগস্থলে নেই কোন রেলগেট এবং আলোর সিগন্যাল। ফলে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় ওই রাস্তা দিয়ে চলাচল করা নিত্যযাত্রীদের। পাশাপাশি যানবাহন চলাচলের ক্ষেত্রে বহু সমস্যার দেখা দেয়।

স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিন বা ওয়াগন পারাপার করার সময় রাস্তায় দাঁড়িয়ে যায় যানবাহন ও মানুষ জন। অনেকের জানিয়েছেন, মায়াবাজার থেকে এএসপি গেটের দিকে যাবার সময় বাঁ দিকে ডিএসপি-র পাঁচিল থাকায় ইঞ্জিন বা ওয়াগন এলে তা অনেক সময় বোঝা যায় না। ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে।

প্রসঙ্গত, গত ৭ই জানুয়ারি ডিএসপি থেকে এএসপির দিকে যাওয়া একটি ইঞ্জিনের ধাক্কায় উল্টে যায় একটি ডাম্পার। এরপর থেকেই ক্রসিংয়ে রেলগেট বসানোর দাবি জানিয়েছেন ওই এলাকার মানুষজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.