জেলা

কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম

কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম। বিস্ফোরক অভিযোগ, রুপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে। প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা। মালদার চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি। তাঁর মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে। বিয়ের 19 দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দপ্তরে আবেদনও করেন। বিয়ের ঠিক সাত দিন আগে ব্লক দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর থেকে তদন্তে আসেন সমীক্ষকরা। কিন্তু তারপর  ৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় তারা দিতে অপারক হন। পরবর্তীতে তারা জানতে পারেন শাহনাজের রূপশ্রীর ফর্ম বাতিল হয়েছে। জানা যাচ্ছে এই ব্লক জুড়ে রুপশ্রী নিয়ে দুর্নীতি হচ্ছে। সক্রিয় রয়েছে দালাল চক্র। প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে কাটমানি। আর না দিতে পারলেই বঞ্চিত হচ্ছে শাহনাজদের মত অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.