জেলা

নদিয়া গেঞ্জির গোডাউনে বিধ্বংসী আগুন

নদিয়ার ভাতজাংলার বকুলতলা পাড়ায় গেঞ্জির ছাট কাপরের গোডাউন বিধ্বংসী আগুনে ভস্মীূভূত হয়েছে। গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে। পরে পার্শ্ববর্তী বসতবাড়িতে আগুন ছড়িয়ে পরে। তবে দমকল কর্মী ও এলাকার মানুষের চেষ্টায় তাপ্রতিরোধ হয়। প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে তাতে কোন কাজ না হলে তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দিলে মিনিট ১৫ এর মধ্যে দমকল বাহিনী ছুটে আসে ।প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে । তাতে কাজ না হলে পর পর আরো দুটো মিলিয়ে মোট তিনটি ইঞ্জিন রাতভোর আগুন নেভানোর কাজ চালায়। দমকলের 16জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের কর্মীরা এখনো ডাম্পিং কাজ করে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.