নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির মানুষের আর দৌড়াতে হবে না।এবারে আর বাইরে যেতে হবে না কাউকে। ঘরেই পাওয়া যাবে সব ধরনের সূযোগ এবং সুবিধা। আজ শিলিগুড়ির প্রধাননগরে এই চেক আপ সেন্টারের উদ্বোধন করে ডেপুটি মেয়র জানান, ডাক্তার এবং ওষুধ পরে আগে চেক আপ জরুরী। কারন ওষুধ তখনই কাজ করবে যখন রোগ ধরতে পারা যাবে। সবার তো অর্থনৈতিক অবস্থা সমান থাকে না। তাই কি রোগ হয়েছে তা জানতে জানতেই সময় চলে যায়। অনেক সময় যেটা অনেক ব্যায়বহুল হয়ে পড়ে।
এই চেক আপ ক্যাম্পে মানুষ সহজেই চিকিৎসার পদ্বতি জানতে পারবে। উপস্থিত থাকা কানাইয়ালাল আগরওয়াল। তিনিও জানান,আমাদের কাজ মানুষকে পরিসেবা দেওয়া। আর চিকিৎসার পরিসেবা সবচাইতে জরুরী। শিলিগুড়িতে প্রচুর মানুষ আসেন উত্তর পূর্বের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য। তাই অত্যন্ত জরুরী এখানে পরিসেবা যাতে সঠিকভাবে পাওয়া যায় সেটা দেখা। এই চেক আপ সেন্টারের মাধ্যমে এই এলাকার মানুষ খুব সহজেই রোগের প্রকৃতি এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।







