রাজনীতি

অভিষেকের বিদেশযাত্রায় ফের বাধা, মামলা ফেরত হাইকোর্টে !

নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় আবার বাধা! কেস এবার ছেড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শীর্ষ আদালতের তরফে বলা হয়েছিল, কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে আবেদন করতে পারবেন। সোমবার পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়। উক্ত মামলাই এবার ছেড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোন এজলাসে চলবে মামলার শুনানি, সেটা ঠিক করবেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

উল্লেখ্য, আমেরিকা যাবার অনুমতি চেয়ে হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তীতে মামলাটি একক বেঞ্চের ওঠার পর ইডি প্রশ্ন তোলে এই মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হওয়া উচিত কিনা। ইডির আইনজীবী এসভি রাজু বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েছে। সেখানে তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে। তাই মামলাটি বিচারপতি সিনহার বেঞ্চেই যাওয়া উচিত।’

তবে আদালত জানিয়েছে, বেঞ্চ ঠিক না হওয়া পর্যন্ত কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.