রেকর্ড অনেক রকমের হয়, ভালো খেলে হয় রেকর্ড আবার খারাপ খেলেও হয় রেকর্ড। রেকর্ড মানেই যে সবসময় ভালো হতে হবে তা কিন্তু নয়। বিশ্বের রেকর্ড করা খেলোয়াড় দের তুলনায় বিরাট কোহলি এমন কিছু রেকর্ড করেছেন যা ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব।
১) শচীন টেন্ডুলকারের ৪৯ টি এক দিবসীয় সেঞ্চুরি করতে সময় লেগেছিল ১৭ বছর। বিরাট কোহলি এই রেকর্ড গড়ে ফেলেন মাত্র ১৩ বছরে। এত অল্প সময়ের মধ্যে এত বড় রেকর্ড রেকর্ড বড় চ্যালেঞ্জ।
২) এক দিনের ক্রিকেটে বিরাট এর মোট সেঞ্চুরির সংখ্যা এখন ৪৯। যা শচীন তেন্ডুলকর এর সমান। এবারের ক্রিকেট বিশ্বকাপে বিরাট যে ফর্মে রয়েছে তাতে নেদারল্যান্ডস ম্যাচেই হয়তো ভেঙে দিতে পারে সচিনের রেকর্ড। এক দিবসীয় ক্রিকেট এবং টি-টোয়েন্টি মিলিয়ে সীমিত ওভারে ৫০টি সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গা প্রায় অসম্ভব। কারণ কোহলির পিছনে এখন যারা তারা অনেক অনেক দূরে।
3) বিরাট কোহলি বিশ্বের একমাত্র খেলোয়াড় যার ঝুলিতে রয়েছে শূন্য বলে এক উইকেটের রেকর্ড। ২০১১ সালে,ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি প্রথমবার বল করতে নামলে সেই বল ওয়াইড হয় এবং সেই বলে কেভিন পিটারসেন স্টাম্প আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ছাড়া এই রেকর্ড আর কারো নেই।







