রাজ্য

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশী ডাকাতকে ধরল সুন্দরবন টাইগার রিজার্ভ

জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে তাড়া করে দুটি নৌকা সহ ২ জন বাংলাদেশী ডাকাত কে গ্রেপ্তার করলো সুন্দরবন টাইগার রিজার্ভ।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে সুন্দরবনে ন্যাশানাল ইষ্ট পার্ক রেঞ্জ এলাকায়। ধৃতরা হল আজিজ সরদার,আব্দুল গফ্ফর হাওলাদার। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়।ধৃতদের কাছ থেকে দুটি নৌকা,একটি একনলা বন্দুক,হরিণের শিং একটি,ধারালো দা ছটি,কুঠার একটি,মোবাইল ফোন ছটি ,বাংলাদেশী সীমকার্ড দুটি,বাংলাদেশী ৫৫০ টাকা,নেপালের একটি ২০ টাকার নোট,গেঁওয়া কাঠ দশটি সহ অন্যান্য সামগ্রী।জানা গিয়েছে ধৃতরা ছটি কাঁকড়া ধরার নৌকা ও একটি মাছ ধরার নৌকায় মৎস্যজীবিদের বেধড়ক মারধর করে ছিনতাই করে।
আরো জানা গিয়েছে বৃহষ্পতিবার সুন্দরবনের ন্যাশানাল ইষ্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনে ন্যাশানাল ইষ্ট পার্ক রেঞ্জের রেঞ্জার  স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ এর নেতৃত্বে ফরেষ্ট গার্ড দীপক মৃধা, অরণ্যসাথী সুকুমার মন্ডল,সুব্রত কুমার সাউ,বুদ্ধদেব দলপতি,শশবিন্দু পাত্র সহ সাত সদস্যের একটি দল নজরদারী করছিলেন। সেই সময় তারা চারটি নৌকা দেখতে পায়।
তাঁরা দ্রুততার সাথে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকার সাতজন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবন জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে।এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভ এর সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালায়।দীর্ঘ প্রায় দুঘন্টা বাঘের আস্তানা তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশী ডাকাত কে ধরে ফেলে। অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয়।তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারী রেখেছে।ধৃত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর এসিজেএম আদালতে তোলা হবে।
ঘটনা প্রসঙ্গে ন্যাশানাল ইষ্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন,ধৃত ডাকাত রা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে ডাকাত দলটি। তার প্রমাণ স্বরুপ সুন্দরবন জঙ্গলে পোড়া জায়গাটি পাওয়া গিয়েছে।’
উল্লেখ্য বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকদের আনাগোনা।অসংখ্য ভীড় পর্যটকদের।সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতে প্রবেশ করেছিল ডাকাত দলটি।তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারী ফলে ধরা পড়ে যায় বাংলাদেশী ডাকাতরা। উল্লেখ্য বিগত নমাসের মধ্যে চার বার সাফল্য পায় সুন্দরবন টাইগার রিজার্ভ। তবে বিগত পাঁচ বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভের। যা অত্যন্ত বিরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.