অফবিট

চোখে কি ঝাপসা দেখছেন? তবে আপনি ঘরোয়া কিছু টিপস ফলো করতে পারেন

চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ। বর্তমানে মোবাইল, কম্পিউটার, আইপ্যাড,ল্যাপটপে মাথা গুঁজে বসে থাকা ব্যাক্তিদের প্রবীণ বয়সে গিয়ে চোখের সমস্যা বেড়ে যায়। স্ক্রীন টাইম বেড়ে যাওয়ার ফলে চোখে চাপ পড়ে যায়। ফলে অনেকেই ঝাপসা দেখে।

চোখ ছাড়া আমাদের বাইরের দুনিয়া দেখা অসম্ভব। তাই শরীরের এই সূক্ষ্ম অংশকে বিশেষ যত্ন নেওয়া জরুরি। আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে চোখের যত্ন নিতে পারি। চোখের দৃষ্টি বাড়ানোর জন্য কিছু ভেষজ উপাদান রয়েছে, যা খুব উপকারী।

তবে চলুন এই সম্বন্ধে আমরা জেনে নিই,
আনাগ্রাম:
দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য আপনি ব্যাবহার করতে পারেন গরুর দুধের ঘি। আয়ুর্বেদের নিয়মানুসারে, সপ্তাহে অন্তত তিনবার এই ঘি পায়ে মালিশ করলে উপকার পাবেন।

ত্রাতাক কর্ম:
ত্রাতাক কর্ম হল অন্ধকার ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এই অভ্যাসের ফলে চোখের অলসতা কমে দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়।

খাদ্যাভ্যাস:
ভালো দৃষ্টিশক্তির জন্য উপকারী খাদ্যাভ্যাসের প্রয়োজন। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আমলা খুব উপকারী। আমলা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে ও অন্যান্য পুষ্টিগুনে ভরপুর।

এছাড়া বাদাম, কালো গোলমরিচ ও মধু চোখের সমস্যায় খুব উপকারী। সকালে ৪-৫ টি বাদাম ভেজানো ও ৩-৪ টি কালো গোলমরিচ এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেলে, তা দৃষ্টিশক্তি বাড়ানোর মোক্ষম ওষুধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.