কলকাতাকেন্দ্রদেশরাজনীতিরাজ্য

কলকাতার দুর্গাপুজো – ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ , তবে ইউনেস্কোর এই তকমায় কৃতিত্ব কার ? প্রধানমন্ত্রীর বার্তায় বাড়ল বিতর্ক

শুরু হয়ে গিয়েছে , বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । গোটা বাংলা মাতোয়ারা পুজোর আমেজে । পূজা মন্ডপগুলিতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় । উল্লেখ্য , কয়েকবছর আগেই , ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ এর তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো । তবে এই সাফল্যে কৃতিত্ব কার ? রাজ্যের নাকি কেন্দ্রের ! প্রধানমন্ত্রী কিন্তু সাফ জানিয়ে দিলেন , কেন্দ্রের চেষ্টাতেই এই সাফল্য । রবিবার ১২৬তম ‘মন কি বাত’- অনুষ্ঠানে , কলকাতার দুর্গাপুজো কেন্দ্রের চেষ্টাতেই ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে , জানিয়ে দেন নরেন্দ্র মোদী ।

প্রধানমন্ত্রীর কথায় , “কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের চেষ্টায় কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যদি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়, বিশ্ব সেগুলি সম্পর্কে জানবে। সেগুলি বুঝতে পারবে ও অংশগ্রহণ করতে এগিয়ে আসবে।”

তবে কলকাতার দুর্গাপুজো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়ার কৃতিত্ব দাবী করে পশ্চিমবঙ্গ সরকারও । ২০২১ সালের ডিসেম্বরে ইউনেস্কো এই স্বীকৃতি দেয় কলকাতার দুর্গাপুজোকে । আর তার পরের বছরই অর্থাৎ ২০২২ সালে আবার মুখ্যমন্ত্রী বলেন , “ইউনেস্কোর যে স্বীকৃতি মিলেছে, তা শুধুমাত্র রাজ্য সরকারের উদ্যোগের জন্যই। এর পিছনে কারও যদি সাফল্য থাকে তা রয়েছে বাংলার পুজো কমিটি এবং আর বাংলার বিভিন্ন ক্লাবগুলির। অবদান রয়েছে এ রাজ্যের মানুষের। ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার আগেই আমরা যুক্তরাজ্যে একাধিক দুর্গাপুজোর আয়োজন করতে পেরেছি । পুজাে কার্নিভালের মাধ্যমে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছি। আর তার ফলস্বরূপ ইউনেস্কোর এই স্বীকৃতি। এখানে কেন্দ্র বা বিজেপির কোনও ভূমিকা নেই। এক্ষেত্রে ওরা বিগ জিরো।” তবে রবিতে পুজোর আবহে , প্রধানমন্ত্রীর কেন্দ্রকে কৃতিত্ব দেওয়ার বার্তা কিন্তু বাড়িয়ে দিয়েছে বিতর্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.