মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব রেল আরও বাড়তি ৭২টি ট্রেন চালাবে।১২ই জানুয়ারি আপ লাইনে চলবে ৫টি এবং ডাউন লাইনে ৪টি স্পেশ্যাল ট্রেন চলবে।
কাকদ্বীপ, নামখানা এবং শিয়ালদহ স্টেশনে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত ১৬৮ জন টিটিই এবং আরপিএফের সঙ্গে এক কোম্পানি আরপিএসএফ জওয়ান।
১৩ জানুয়ারি আপ লাইনে চলবে ৮টি এবং ডাউন লাইনে চলবে ৭টি স্পেশ্যাল ট্রেন। ১৪ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৮টি স্পেশ্যাল ট্রেন চলবে।১৫ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৬টি স্পেশ্যাল ট্রেন চলবে। ১৬ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৬টি স্পেশ্যাল ট্রেন চলবে। ১৭ জানুয়ারি আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৩টি স্পেশ্যাল ট্রেন চলবে। অর্থাত্ আপ লাইনে ৩৯টি এবং ডাউন লাইনে ৩৩টি স্পেশ্যাল ট্রেন চলবে।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হচ্ছে।কাকদ্বীপে অতিরিক্ত ৪টি এবং নামখানায় অতিরিক্ত ৩টি শিয়ালদহে অতিরিক্ত ২টি টিকিট বুকিং সেন্টার খোলা হচ্ছে।







