দেশ

কোচিং সেন্টারে পড়তে গিয়ে অসুস্থ পড়ুয়ারা ! হাসপাতালে ভর্তি ১০ জন

কোচিং সেন্টারে পড়তে গিয়ে একসাথে অসুস্থ সব পড়ুয়ারা ! হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রায় ১০ জনকে । ঘটনা রাজস্থানের জয়পুরের । সূত্রের খবর , ওই কোচিং সেন্টারে কোনো রকমভাবে বিষাক্ত গ্যাস লাইক হয়ে যায় , আর তা থেকেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা ।

রবিবার সন্ধ্যাবেলায় ওই কোচিং সেন্টারে পড়তে যান , কয়েকজন পড়ুয়া। সেই সময়ই কোচিং সেন্টারে হঠাৎই বাজে গন্ধ আসতে শুরু করে । আসতে আসতে অসুস্থ বোধ করতে শুরু করে পড়ুয়ারা । শ্বাসকষ্ট , মাথাব্যথা , বমির লক্ষণ দেখা যায় পড়ুয়াদের মধ্যে । তারপর তড়িঘড়ি কমপক্ষে ১০ জন পড়ুয়াকে ভর্তি করানো হয় হাসপাতালে । অসুস্থ পড়ুয়াদের মধ্যে ২ জনকে আইসিইউ তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

পুলিশের প্রাথমিক অনুমান , ওই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পরে কোচিং সেন্টারের পাশে থাকা নর্দমা থেকে । কোচিং সেন্টারের রান্না ঘরের জানলা খোলা থাকায় , ওই বিষাক্ত গ্যাস জানলা দিয়ে কোচিং সেন্টারে প্রবেশ করে , আর তাতেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.