দেশ

ফের সন্ত্রাসী হামলার ছক! এবার টার্গেট শিরডি সাই বাবা ? বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

কিছুদিন আগেই পহেলগাওঁ জঙ্গী হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ । এবার শিরডি সাই বাবার মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি । একটি ইমেল মারফত এই হুমকি দেওয়া হয় । পাশাপাশি এই হুমকিকে হেলায় উড়িয়ে না দিয়ে , বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা । অজ্ঞাত পরিচয়ের এক মেইল আইডি থেকে এই ইমেল আসে বলে খবর । ইমেলে বোমা মেরে সাই বাবার মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আসে । ইমেল আসার পরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। তবে এই মেইল কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে মন্দির এলাকায় ।

ইমেলের খবর পাওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ । বাড়ানো হয়েছে নিরাপত্তা । বিশেষ স্ক্রিনিং করে , সিসিটিভি এর মাধ্যমে নজর রাখা হচ্ছে মন্দিরে আগত ভক্তদের ওপরেও। বিশেষ করে কড়া নজর দেওয়া হচ্ছে সন্দেহভাজনদের গতিবিধির ওপরে। পাশাপাশি কে বা কারা, কোথা থেকে ইমেলটি পাঠিয়েছে , তার তদন্তেও নেমেছে পুলিশ । তবে ইমেলে আর কি লেখা ছিল , তা এখনো জানানো হয়নি পুলিশের তরফে ।

উল্লেখ্য, এর আগেও বহুবার , শিরডি সাই বাবার মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে , তবে সেগুলির বেশিরভাগই ভুয়ো হিসাবে প্রমাণিত হয় । কিন্ত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর , এই ধরনের হুমকি ইমেলকে একেবারেই অগ্রাহ্য করা হচ্ছে না মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশের তরফে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.