কলকাতা

পুজোর পর লক্ষ্মী পুজোয় বাড়তি মেট্রো পরিষেবা চলবে

দুর্গাপূজার সময় অন্যতম ভরসার যানবাহন ছিল মেট্রো রেল। তাই জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ পুজোর কয়েকটা দিন বাড়তি মেট্রো পরিষেবা চালু করেছিল। এবার সেরকমই পরিষেবা বজায় রইল লক্ষ্মী পুজোতে। বুধবার বাড়তি মেট্রো পরিষেবা চলবে রাজ্যজুড়ে।

আজ কোজাগরী লক্ষ্মীপুজোর জন্যে সকাল ৭টা থেকে গ্রিন লাইন – ২ তে অর্থাৎ হাওড়া-এসপ্ল্যানেড রুটে সার্ভিস শুরু হয়েছে। যেই রুটে শেষ মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে রাত ৯:৪৪। পাশাপাশি হাওড়া থেকে এসপ্ল্যানেডে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৫৪। আজ এই লাইনে সব মিলিয়ে ১১৮ টি মেট্রো চালু থাকবে। এমনকি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬:৫০।

পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছেড়েছে আজ সকাল ৬:৫৫। এছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯:২৮। একই সঙ্গে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো চলবে রাত ৯:৩০ পর্যন্ত। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো থাকবে ৯ টা ৪০ পর্যন্ত।

আজ উৎসবের দিনে ব্লু লাইনে চলবে কমপক্ষে ১৯০ টি মেট্রো। এমনকি গ্রিন লাইন ১-এ মোট ৯০ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৪০। পাশাপাশি রাত ৯:৩৫ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পাওয়া যাবে শেষ মেট্রো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.