রাজনীতি

বিধানসভা উপনির্বাচন নিয়ে ভবিষ্যদ্বানী কুণালের*

নভেম্বর মাসেই রাজ্যের ৬ টি আসনে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে । জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবারই বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হয়েছে । বর্তমান আর জি কর কান্ডের নিয়ে উত্তাল গোটা রাজ্য । আর এরকম আবহে আসন্ন বিধানসভা উপনির্বাচনই প্রথম ভোট । এবার শাসক দলের নেতা কুণালের গলায় শোনা গেলো এই উপনির্বাচনের ভবিষ্যদ্বানী ।

আগামী ১৩ নভেম্বর হবে , রাজ্যের ৬ টি জায়গায় বিধানসভা উপনির্বাচন । পশ্চিমবঙ্গের যে ৬টি আসনে উপনির্বাচন হবে , সে গুলি হল তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং মাদারিহাট। কুণালের দাবী আর জি কর কান্ডের কোনো প্রভাব এই ভোটের ফলাফলে দেখা যাবে না , জোড়া ফুল শিবিরই হবে ‘ ক্লিন উইনার ‘ । পাশাপাশি তিনি সমাজ মাধ্যমের পোস্টে , সিপিএমকে পাল্টা খোচা দিয়েছেন ।

কুণালের দাবী , ”যারা ইদানিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে, সেই সিপিএম, লিখে রাখুন, ৬টাতেই আবার তৃতীয় বা চতুর্থ।” সিপিআইএমকে উদ্দেশ্য করে , কটাক্ষের সুরে কুণাল আরো লেখেন , “মুখে তো অনেক হল, এবার সরাসরি ভোটের লড়াইয়ে আসুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.