দেশ

গুজরাটে একাধিক ব্যাঙ্কে বোমাতঙ্ক! ইমেলে হুমকি, নিরাপত্তা জোরদার

গুজরাটের একাধিক শহরে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। আমেদাবাদ, ভদোদরা ও সুরাটের একাধিক ব্যাঙ্কের শাখায় ইমেলের মাধ্যমে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ব্যাঙ্ককর্মী থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের মধ্যেও।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদার একাধিক শাখায় এই হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে। শুধু ব্যাঙ্কই নয়, আমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং একাধিক মেট্রো স্টেশনেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
ঘটনার খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক, স্টেডিয়াম এবং মেট্রো স্টেশনগুলিতে শুরু হয়েছে তল্লাশি ও নিরাপত্তা পরীক্ষা। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধারের বা বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি। হুমকির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। জননিরাপত্তার কথা মাথায় রেখে সতর্ক রয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.