জেলারাজনীতি

মাঝসভায় কেন্দ্রের চিঠি ছিঁড়ে ফেললেন মমতা ! কিন্তু কেন ? সরগরম মমতার কোচবিহার সভা

বনগাঁও ,মালদা , মুর্শিদাবাদের পর এবার কোচবিহার । মঙ্গলে কোচবিহারের সভা থেকে , কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী । ১০০ দিনের কাজের টাকা থেকে , আবাস যোজনার টাকা , সব নিয়েও , কেন্দ্রের সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সাফ অভিযোগ , কেন্দ্র শর্ত দিয়ে টাকা চাপাচ্ছে। আর মুখ্যমন্ত্রী জানিয়েছেন , তিনি কেন্দ্রের লেবার বাজেটের শর্ত , কোনো ভাবেই মানছেন না । আর তারপর ভরা সভামঞ্চে , কেন্দ্রের ১০০ দিনের কাজ নিয়ে পাঠানো চিঠিকেও মুখ্যমন্ত্রীকে ছিঁড়ে ফেলতে দেখা যায়।

মুখ্যমন্ত্রী বলেন , “এখন এসআইআর হচ্ছে। এখন আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও তাহলে মার্চ মাসে বাজেট শেষ। অর্থবর্ষ শেষ। তখন বলবেন করতে পারল না। কারণ আপনি তো করতে দেননি। দু’মাসে টেন্ডার করে সবকিছু হয় না।”

মুখ্যমন্ত্রীর কথায়, “একশোদিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। ৭টা জেলার জন্য ভোট নেয় ওরা কিন্তু কাজটা করি আমরা। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি। কিন্তু হিংসার তো কোনও ওষুধ হয় না, একশোদিনের কাজ ৪ বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।”

গলার সুর চড়িয়ে , মুখ্যমন্ত্রী এদিন বলেন , “বাংলা কোনওদিন মাথানত করেননি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে।” তারপর কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হঠাৎ করে একটা চিঠি দিয়েছে আমাদের। তাতে বলছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। বলছে ট্রেনিং দিতে হবে, তারপর কাজ দিতে হবে। কিন্তু কবে ট্রেনিং দেবেন? কবে কাজ দেবেন? আমি বলছি এই কাগজের কোনও মূল্য নেই। একশোদিনের কাজ বাংলাই করবে। তোমাদের ভিক্ষা আমরা চাই না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.