রাত পোহালেই ৭৬তম প্রজাতন্ত্র দিবস। তার আগেই কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে শেষ মুহূর্তের মহড়া শেষ করেছে। কুয়াচ্ছন্ন সকালবেলা থেকেই শেষ মুহূর্তের চূড়ান্ত মহড়া পুলিশ আধিকারিকরা করছেন। আগামীকাল প্রজাতন্ত্র দিবসে বিশেষ প্যারাডের মাধ্যমে তারা দেশকে সম্মান জানাবেন।
মূল মঞ্চ এবং প্যারেড এর জায়গা মুরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। ইতিমধ্যেই স্লিপার ডগ দিয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা শেষ হয়ে গিয়েছে।
এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ওয়াচ টাওয়ার এর ব্যবস্থা করা হয়েছে।







