রাজ্য

খাদ্য মন্ত্রীর হস্তক্ষেপে শেষ হলো রেশন ডিলারদের ধর্মঘট। স্বস্তিতে রাজ্যবাসী

বছরের শুরু থেকেই শুরু হয়েছিল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশন। সার্ভার জনিত সমস্যা, ডিলারদের বেতন বৃদ্ধি, ও একাধিক দাবি নিয়ে শুরু হয়েছিল তাদের ধর্মঘট। সেই জন্য দেশজুড়ে একাধিক জায়গায় বন্ধ ছিল রেশন পরিষেবা। তবে গতকাল মুখ্যমন্ত্রী জন্মদিনে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের আশ্বাসে রাজ্যজুড়ে প্রত্যাহার করা হয় সেই ধর্মঘট।

৫ ই জানুয়ারী মুখ্যমন্ত্রীর জন্মদিনে খাদ্য মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে বসে রেশন ডিলারদের প্রতিনিধিরা। সেই বৈঠকের পরই তাদের অভিযোগ নবান্নে তুলে ধরার প্রতিশ্রুতি দেয় মন্ত্রী রথীন ঘোষ। বৈঠক শেষের পর সংগঠনের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন,

“আমরা আমাদের দাবি তুলে ধরে দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছিলাম। বিভিন্ন রাজ্যে তা পালিত হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতিনিধিরা আমাদের বারবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। কেন্দ্রের আচরণের আমরা নিন্দা জানিয়েছি। রাজ্যের তরফে আমাদের অনুরোধ করা হয়, ধর্মঘট প্রত্যাহার করতে। তারা আমাদের দাবি কেন্দ্রের কাছে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.