চাকরি

অষ্টম শ্রেণি পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ! কলকাতায় ১৯টি পদে নিয়োগ, বেতন ৬৩ হাজারেরও বেশি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় ডাক বিভাগের কলকাতা শাখায় একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেল মোটর সার্ভিসেসের অধীনে মোট ১৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিশেষ বিষয় হল, নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে অষ্টম শ্রেণি উত্তীর্ণরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে মাসে ১৯,৯০০ টাকা থেকে।

**কোন কোন পদে নিয়োগ?**

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এমভি মেকানিক, এমভি ইলেকট্রিশিয়ান, টায়ারম্যান, কামার, চিত্রশিল্পী, গৃহসজ্জাকার এবং ছুতোর ও কাঠমিস্ত্রি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ ১৯টি।

**শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা**

আবেদনকারীদের অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে। তবে এমভি মেকানিক পদের ক্ষেত্রে বৈধ হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

**বেতন কত?**

সপ্তম বেতন কমিশনের লেভেল ২ পে ম্যাট্রিক্স অনুযায়ী নির্বাচিত কর্মীরা মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। নিয়োগের পর এক বছরের শিক্ষানবিশকাল থাকবে।

**কীভাবে আবেদন করবেন?**

এই নিয়োগের ক্ষেত্রে অনলাই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.