রাজনীতি

ভোট দিতে এসে সেলফি তোলার ধুম, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মডেল বুথে সেলফি জোন, রয়েছে চা পানীয় জল লজেন্স এবং ও আর এস,

ভোট দিতে এসে সেলফি তোলার ধুম! এ প্রজন্মের ছেলেমেয়েদের মনের ইচ্ছার কথা ভেবেই হয়তো জেলা প্রশাসনের মডেল বুথে করা হয়েছে সেলফি জোন। যদিও মডেল বুথ হিসাবে রয়েছে শিশুদের জন্য লজেন্স সর্বসাধারণের জন্য চা পানীয় জল অসুস্থদের জন্য ওয়ারেস এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। মহিলা ও শিশুদের বৃদ্ধদের বিশেষভাবে সক্ষমদের বসার জন্য রয়েছে অতিথি আসন। বিশেষভাবে সক্ষমদের জন্য রয়েছে হুইল চেয়ার ।
এভাবেই সুসজ্জিত করা হয়েছে নদীয়ার শান্তিপুর শহরের মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ১২৫ নাম্বার নাম্বার বুথ। যদিও পার্শ্ববর্তী ১২৪ এবং ১২৬ ও একই পরিষেবা বজায় আছে।

নিয়ম অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ছটা নাগাদ শুরু হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে মক পোলিং.
এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিসাইডিং অফিসার ইভিএম চেক এবং সমস্ত সুইচ ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নেন. যদিও শান্তিপুরের বেশ কয়েকটি ইভিএম খারাপ সাথে সাথে পরিবর্তিত করেন জেলা প্রশাসনের তরফ থেকে । সমগ্র ব্যবস্থা ঘুরে দেখার কথা রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাগণের।
যদিও ভোটারদের একাংশের দাবি এ সমস্ত ব্যবস্থা চালু থাকলেও পানীয় জল এবং চা দেখা মেলেনি। তবে গ্রীষ্মকালীন এ সময়ে পানীয় জলের ব্যবস্থা থাকা উচিত বলেই মনে করছেন অধিকাংশ ভোটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.