নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে জয়ী নির্দল প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য!ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে।হঠাৎই গ্রেফতার নির্দলের জয়ী প্রার্থী। শাসক দলের চাপে পড়ে পুলিশ ওই নির্দল প্রার্থীকে গ্রেফতার করে বলে অভিযোগ পরিবারের।
এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট এক নম্বর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতের। জানা যায় গোপাল ঘোষ নামে ঐ নির্দলের জয়ী প্রার্থী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দলে দাঁড়িয়েছিলেন।পরিবারের অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শাসক দলের দুষ্কৃতীরা বিভিন্নভাবে তাকে চাপে ফেলার চেষ্টা করে, যদিও সম্পূর্ণ মদদ দেয় পুলিশ প্রশাসন।
পরিবারের দাবি, রানাঘাট মিশন গেটের সামনে থেকে পুলিশ নির্দলের জয়ী প্রার্থী গোপাল ঘোষ কে আটক করে,এরপর নিয়ে যাই থানায়। পাশাপাশি পরিবারের বিস্ফোরক অভিযোগ, তারা যখন থানায় গিয়েছিলেন পুলিশ সরাসরি তাদেরকে বলে যতক্ষণ না পর্যন্ত বোর্ড গঠন হচ্ছে তাকে ছাড়া হবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে নির্দল প্রার্থীর অনুগামীরা,শুরু করে দফায় দফায় বিক্ষোভ।
পরিবারের আরও দাবি,পঞ্চায়েত নির্বাচনে তিনি ৪০০ ভোটে জয়লাভ করেছিলেন। গোটা গ্রামের মানুষ তাকে ঢেলে ভোট দিয়েছিলেন। কিন্তু তৃণমূল চক্রান্ত করে পুলিশকে দিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে খবর,পুরনো দিনের একটি মামলায় ৩০৭ ধারায় এটেম টু মাডারের কেসের ভিত্তিতে নির্দলের জয়ী প্রার্থী গোপাল ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
তবে পুলিশের এই দাবি মানতে নারাজ নির্দল প্রার্থীর পরিবারসহ অনুগামীরা। তাদের দাবি,আগামীকালই বোর্ড গঠন রয়েছে,বোর্ড গঠনের আগে তাদের প্রার্থীকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। এমনকি থানা ঘেরাও করার হুঁশিয়ারিও দেয় নির্দলের অনুগামীরা।







