নিজস্ব সংবাদদাতা: পরিচালক হরনাথ চক্রবর্তীর হহাত ধরেই বাংলা সিনেমার অন্যতম অভিনেতা হয়ে উঠতে চলেছেন রাজনীতির কালারফুল বয় মদন মিত্র। মদন মিত্র অভিনীত নতুন বাংলা ছবি ‘ও লাভলি’র প্রমোশনে দুর্গাপুরের জংশনমলে উপস্থিত হয় স্বয়ং মদন মিত্র সহ অন্যান্য কলাকুশলীরা। তবে সকলের মধ্যে বাড়তি নজর কেড়ে নেন মদন মিত্রই।
রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিয়েছেন। আগামী ২৫ শে আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
হরনাথ চক্রবর্তী পরিচালিত‘ও লাভলি’ ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক-সহ অভিনেতা মদন মিত্র সকলেই। ছবিতে নতুন মুখ রিক চ্যাটার্জিকে তুলে আনছেন পরিচালক হরনাথ। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নায়িকা হিসাবে ইতিমধ্যেই পরিচিত মুখ রাজনন্দিনীকে।







