জেলা

এলাকাভেদে আনারসের দামের হেরফের !

নিজস্ব সংবাদদাতা : দামের হেরফের আনারসে। বাজারে এখন লাল হলুদ পাকা আনারস। যা কিনতেই রীতিমতো ভিড় শহরের বিভিন্ন জায়গায়। এখন বর্ষার সিজিন শেষ।তাই আমের পর ই এসেছে আনারস। মূলত এই বছর দামে কিছুটা ফারাক থাকলেও সেই বিষয়ে আনারস প্রিয় মানুষ দামের হেরফের দেখছেন না।ব্যাগ ভর্তি করে কিনে নিচ্ছেন এই ফলটি।এক একটি 25থেকে 30টাকা দরে বিক্রি হচ্ছে আনারস।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মধ্যে দিন বাজার,সমাজ পাড়া, বেগুন টারি মোড় ইত্যাদি জায়গায় এই ফলটি পাওয়া যাচ্ছে। মূলত জলপাইগুড়ি ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে এ বছর প্রচুর পরিমাণে আনারস বাজারে এসেছে । শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আনারসের আমদানি হওয়ায় বাজারে আনারস এর পরিমাণ অনেকটাই বেড়েছে। তবে দামের ক্ষেত্রে কিছুটা হেরফের রয়েছে । বড় ধরনের আনারস একেকটি ৪০ থেকে ৪৫ টাকা দরেও বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু আনারস বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরেও। সবমিলিয়ে আমের পরই আনারসের সিজনে মানুষের মধ্যে উদ্দীপনা দেখা গিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.