নিখোঁজ সোমবার থেকে মুকুল রায়। সূত্রের মারফত খবর তিনি রাখুন রয়েছেন দিল্লিতে আবার কেউ কেউ বলছেন তিনি আবার বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু বাবার কোন খবর নেই ছেলে শুভ্রাংশুর কাছে তার দাবি তার শরীর এখন অসুস্থ তাই তাকে চিকিৎসা করাতে হবে কোন দলে যোগ দেবে এটা এখন বড় কথা নয়। তবে তার দিল্লি যাওয়ার পিছনে একটা মোটা অংকের টাকার খেলা রয়েছে।
শুভ্রাংশু রায়ের দাবি যে নিশ্চয়ই কোন রাজনৈতিক দল এমন টাকার খেলা করেছে। দিল্লিতে এক অবাঙালি ছেলে এজেন্সির হাত ধরে ৫০ হাজার টাকা মুকুলকে দিয়ে আসতো মুকুলের কাছে একটা টাকাও হাতে ছিল না। তাহলে তিনি টিকিট কাটলেন কিভাবে সবই এক অজানা।
মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু এখানেই থেমে থাকেননি তিনি আরো বলেছেন যে তার ব্যক্তিগত মত যে তিনি মনে করেন এমন হেনস্থা করছেন বিজেপি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলকে একমাত্র এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার চেয়ে বয়সে ছোট হলেও উনি আমার নেতা।
গতকালই শুভ্রাংশ বলেন বাবা যাদের সঙ্গে গিয়েছেন তারা পূর্ব পরিচিত। তৃণমূলের মুখপাত্র আবার বলেন যিনি এমনিতেই নিখোঁজ তিনি আবার নতুন করে কি করে নিখোঁজ হবেন। শুভ্রাংশু বাবু অভিযোগ করছেন সেটাও গুরুতর কথায় কথায় অভিষেককে কালি লিপ্ত করা একেবারেই ঠিক নয়।







