রাজ্য

বাল্যবিবাহ রুখতে এবার বাড়ি বাড়ি অভিযান, নবান্ন থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ইংরেজ আমলেই বাংলায় বাল্যবিবাহের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর আন্দোলনের জেরে সেই সময় বাল্যবিবাহ প্রতিরোধে আইনও প্রণয়ন করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরও এই সামাজিক ব্যাধি নির্মূলে একাধিক কঠোর আইন এনেছে কেন্দ্রীয় সরকার। একসময় যে বাংলায় নবজাগরণের সূচনা হয়েছিল, সময়ের সঙ্গে সেই বাংলাতেই ফের উদ্বেগজনকভাবে বাড়তে শুরু করেছে বাল্যবিবাহ। রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

অভিযোগ, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে রাজ্যে বাল্যবিবাহের ঘটনা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী একাধিক এলাকায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের বাল্যবিবাহ সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, তাতেও পশ্চিমবঙ্গের অবস্থান রয়েছে দেশের উপরের সারিতে। বিগত সরকারের আমলে বাল্যবিবাহের হার একাধিক গুণ বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করতে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ ঠেকাতে এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং নজরদারি জোরদার করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.