নিজস্ব সংবাদদাতা: মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে গ্রেফতার স্বঘোষিত হাটমালিক শান্তিরঞ্জন দে। তাঁর বিরুদ্ধে হাটে আগুন লাগানোর অভিযোগ করেছিলেন ব্যাবসায়ীরা। এবার হাওড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি। ২০ জুলাই রাতে ভয়াবহ আগুন লেগেছিল বহু প্রাচীন হাওড়ার মঙ্গলাহাটে। শান্তিরঞ্জন দে-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এমনকী, তাঁর নামে হাওড়া থানায় এফআইআরও করা হয়। তাঁদের দাবি ছিল,হাটে আগুন লাগিয়েছেন প্রোমোটার শান্তিরঞ্জন। ১৮ দিনের মাথায় ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।
মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে এটাই প্রথম গ্রেপ্তারী। অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকা লোকসান হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। মালিকের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও এই অগ্নিকান্ডের পরেই ঘটনাস্থলে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







