নিজস্ব সংবাদদাতা : নতুন প্রযুক্তি যেমন সঙ্গে নিয়ে আসে অনেক সুযোগ সুবিধা তেমনি আনে অনেক অসুবিধা। আজকাল সব ধরনের কাজই অনলাইনে মাধ্যমে হয়ে থাকে। কিছু লোক রোজ দিনই নিত্যনতুন ফন্দি করে সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে।
আজকাল অনলাইনে নানা ধরনের স্ক্যামের কথা আমরা শুনতে পাই। মানুষের ব্যাঙ্কের টাকা থেকে শুরু করে নানান জরুরী তথ্য সবই হাফিস হয়ে যাচ্ছে এক নিমেষে। এখন আপনার আধার কার্ডটিও সুরক্ষিত নেই, পড়তে পারেন বিভিন্ন সমস্যায়।
আধার কার্ড হল এমন একটি দরকারি তথ্য যা ছাড়া আজকাল কোনো কাজই সম্ভব নয়। কোথাও ঘুরতে যান , ব্যাংক বা শ্মশানেও আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ নথি। আজকাল আধার কার্ডের ও জালিয়াতি শুরু হয়েছে যার জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আধার কার্ড জালিয়াতি থেকে কীভাবে বাঁচবেন?
UIDAI আধার কার্ড জারি করে, যার মধ্যে থাকে আপনার সব ধরনের ব্যক্তিগত তথ্য। যেমন বায়োমেট্রিক ,ছবি, আইআরআইএস সবকিছু। তাই এটিকে আপনার সুরক্ষিত রাখতে হবে। কয়েকটি সাধারণ উপায় আপনি আপনার কাডটি সুরক্ষিত রাখতে পারবেন।
১) আসল আধার কার্ড ব্যবহার না করে ফটোকপি ব্যবহার করুন। আর যদি আসল আধার কার্ডটি দিতে হয় তবে সবকিছু ভালোভাবে তদন্ত করে নিন।
২) UIDAI তে এমন একটি ফিচার আছে যার সাহায্যে আপনি আপনার বায়োমেট্রিক ডেটা লক করে রাখতে পারবেন। এর ফলে যে কেউ চাইলেই আপনার আধার কার্ডের তথ্য বার করতে পারবেনা।
৩) ই আধার আপনার ফোনে ডাউনলোড করে রাখুন। কোন সাইবার ক্যাফে বা অন্য কারো ডিভাইসে ডাউনলোড করবেন না। তাহলে অন্য কেউ আর আপনার আঁধারের ডিটেল পাবে না।






