নিজস্ব সংবাদদাতা:নির্বাচিত প্রতিনিধীদের নিয়ে অঞ্চল গঠন চলছে রাজ্য জুড়ে। আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় একাধিক অঞ্চলে বোর্ড গঠন হয়। পিংলার ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃনমূল কর্মী সমর্থকদের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো।
সকাল থেকেই সেজে উঠে মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা। এই গ্রাম পঞ্চায়েতের ২৫টি সীটের প্রতিটিতে জয়লাভ করে তৃনমূল।
নির্বাচিত জনপ্রতিনিধীদের নিয়ে দলের পক্ষ থেকে একটি সম্বর্ধনা সভার আয়োজন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সেক রফিজুল ইসলাম। ঘাটাল সাংগঠনিক জেলার যুব সম্পাদক মানিক খাঁন সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।
সভা শেষে নির্বাচিত জনপ্রতিনিধীদের সামনে রেখে গোটা মালিগ্রাম এলাকায় বর্নাঢ্য শোভাযাত্রা করে শপথ নেওয়ার জন্য অঞ্চল অফিসে প্রবেশ করে।
পূর্নাঙ্গ অঞ্চল কমিটি না ঘোষনা হলেও এদিন পিংলার ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে দোলা রানী পাত্র ও উপপ্রধান হিসেবে সেক তফেজুদ্দিন নির্বাচিত হয়।







