নিজস্ব সংবাদদাতা: বলিউড জগতের দুই পাওয়ারফুল অভিনেতা, তাদের পাওয়ারফুল ইমপ্যাক্ট নিয়ে আবারো আসতে চলেছে বক্স অফিসে। যুদ্ধে তো হার জিত থেকেই থাকে। আগের যুদ্ধে অক্ষয় বিপরীতে জিতে গিয়েছিল ধর্মেন্দ্র পুত্র তথা সানি দেওল। কিন্তু এবার ১১ই আগস্ট বক্স অফিসে আবারও মুখোমুখি সানি-অক্ষয়। অক্ষয়ের ‘ওএমজি2’ এবং সানির ‘গদার2’- কে হাসবে শেষ হাসি?
প্রসঙ্গত, এর আগের বারও এই দুজন মুখোমুখি হয়েছে বক্সঅফিসে। দুজনেই জয় করে নিয়েছিল ভক্তদের মন।কিন্তু এবার দেখার বিষয়, দ্বিতীয় পর্বে কে বেশি জয় করে নেয় ভক্তদের মন।আজ থেকে ঠিক ২৬ বছর আগে ঈদের সময় বক্সঅফিসে মুক্তি নিয়েছিল দেওল অভিনীত ‘ঘাতক’এবং অক্ষয় কুমার অভিনীত ‘সপুত’ । সেই সময় অক্ষয়কে ছাপিয়ে গিয়েছিল সানি দেওল।
মিডিয়া পরিসংখ্যান অনুযায়ী, বক্স অফিসে মুক্তি পাওয়ার সঙ্গে ভক্তদের মনে ছাপ ফেলেছিল সানির ‘ঘাতক’। ৬.৫ কোটি টাকা দ্বারা নির্মিত সিনেমা আয় ছিল বক্স অফিসের মোট আয় ২৬.৫ কোটি টাকা।
অন্যদিকে অক্ষয় কুমার অভিনীত ‘সপুত’ ছিল দেওল সিনেমার বক্স অফিস আয়ের থেকে অনেক পিছনে।সেই সময় বক্স অফিসে অক্ষয় অভিনীত সিনেমাটি আয় করতে পেরেছিল ১১.৭৪ কোটি টাকা। যদিও সিনেমাতে শুধুমাত্র অক্ষয় কুমার ছিল না, তার সঙ্গে পুলিশের চরিত্রের মুখ্য ভূমিকাতে ছিল সুনীল শেট্টি। তবুও সেই সময় হারাতে পারে নি ‘ঘাতক’কে।
তবে এবার দেখার যে বক্স অফিসে শেষ হাসিটা কে হাসে। তার জন্য আর কিছু দিনের অপেক্ষা করতে হবে।







