অফবিট

ভবিষ্যতে আমদের পৃথিবীর অবস্থান কেমন হবে ? তা সচক্ষে দেখে জানালেন টাইম ট্রাভেলার !

নিজস্ব সংবাদদাতা: ভবিষ্যত নিয়ে জানার আগ্রহ কম বেশি আমাদের সকলেরই থাকে। তখন বিশ্বের অবস্থা ঠিক কেমনই হবে সেটা জানার ইচ্ছে প্রায় আমাদের সকলেরই আছে । তবে এরই মাঝে এক জন ব্যক্তি দাবি করেছেন যে, ৩৯৭৭ বছর পরের পৃথিবীটা কেমন হবে,সেটা দেখে তিনি স্বচক্ষে দেখে এসেছেন। এমনকী সেই সমস্ত ঘটনার ভবিষ্যদ্বাণীও করতে শোনা গিয়েছে তাঁকে। (Credit- Canva)

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, স্বঘোষিত ওই ব্যক্তি ৬০০০ সালে পৃথিবীর চিত্র আর সেই সময়কার প্রযুক্তি এবং পরিবর্তন সম্পর্কে অনেক তথ্যও প্রকাশ করেছেন। এমনকী তখন মানবজাতির জীবনে কী বা কেমন পরিবর্তন আসবে ! সেটিরও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি নিজেকে টাইম ট্রাভেলার বলে পরিচয় দিয়েছেন। এছাড়াও তিনি যে সব কথা বলেছেন, যদিও সেগুলো পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়।

তবে তিনি কী বলেছেন, সেটাই শুনে নেওয়া যাক-
প্যারানরম্যাল এবং রহস্যজনক বিষয়ের বিশেষজ্ঞ ApexTV-তে ওই ব্যক্তির ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে তো কিছুই দেখা যাচ্ছে না। আর ভিডিও-য় থাকা ব্যক্তির কণ্ঠস্বরও খুবই অস্পষ্ট এবং ভিডিওটিও বেশ ঝাপসা ও অন্ধকার। এই অদ্ভুত ভিডিওতে স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন যে, ১৯৯০-এর দশকে তৈরি একটি গোপন প্রোগ্রামের অংশ ছিলেন তিনি। এএটি আসলে মানুষকে ভবিষ্যতে পাঠানোর জন্য তৈরি হয়েছিল।

মানুষ আজ থেকে ৩৯৭৭ বছর পরে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করবে এমনটাই তিনি দাবি করেন। যেখানে প্রযুক্তি, সরকার, ওষুধ আধুনিক জীবনকে পুরনো দিনের মতো করে তুলবে। এর পাশাপাশি তিনি একটি শহরের ছবিও দেখিয়েছেন। আর এই শহরটিকে দেখতে অনেকটা জল রঙের আঁকা ছবির মতো! ওই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় যে,এই বিষয়গুলিকে মানুষ এখন ফালতু বলেই মনে করবে। এমনকী তিনিও একসময় এমনটাই ভাবতেন। কিন্তু মানুষকে ভবিষ্যত্‍ সম্পর্কে অবগত করার জন্যই এগুলো বলছেন তিনি।

এই সব কথা বলতে বলতে এক সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জানান যে,এই পরীক্ষার সময় তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে পিছনে ফেলে চলে এসেছেন । সেই বন্ধু আর এখন আর ভবিষ্যৎ থেকে বর্তমানে ফিরে আসতে পারবে না ।পাশাপাশি তিনি আরও জানান যে, যদিও সেই বন্ধু এখন ভাল জায়গায় রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল ভবিষ্যত্‍ থেকে তিনি ফেরার চেষ্টা করলেও ফিরতে ব্যর্থ তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.