নিজস্ব সংবাদদাতা: মদ্যপ অবস্থায় তিন শিশুকে ফিডার ক্যানেলে ছুঁড়ে ফেলে দিল এক CISF জওয়ান । রবিবার বিকেলে এই ঘটনা ঘটায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মালঞ্চা CISF ঘাটে। যদিও ওই তিন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ।
তিন শিশুকে নদীতে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছে CISF জওয়ান । এদিকে তিন শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলার অভিযোগে কার্যত উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি । দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত CISF জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা । জানা গিয়েছে, নিত্যদিনের মতো রবিবার বিকেলেও ফিডার ক্যানেলের ধারে খেলা করছিলো সামশেরগঞ্জের মালঞ্চা বাগানবাড়ি এলাকার তিন শিশু আব্দুল হাদী , বাসীর শেখ এবং ইমতিয়াজ আলী । তাদেরকে মদ্যপ অবস্থায় ছুঁড়ে ফেলে ওই জোওয়ান।







