রাজ্য

যাদবপুরে মৃত্যু হওয়া ছাত্রের নাম নিতে বারণ করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী

গোপাল বিশ্বাস ঃ-নদীয়া-ঃ যাদবপুরে মৃত্যু হওয়া ছাত্রের ১৮ বছর পূর্ণ হয়নি, নদীয়ায় এসে সংবাদমাধ্যমের কাছে এখন থেকে ছাত্রের নামটি আর না নেবার আরজি জানান রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী।

যাদবপুরে মৃত্যু হওয়া ছাত্রটি যৌন নির্যাতনের শিকার হয়েছে, একাধিক সিগারেটের ছ্যাকা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তাকে যৌন নির্যাতন করা হয়েছে, নদীয়ায় এসে এমনটাই দাবি করলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন।

এদিন নদীয়ার রানাঘাটের মৃত ঐ ছাত্রের মামার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। পরিবারের সাথে দেখা করে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই আশ্বাস দেন পরিবারকে। তিনি আরও বলেন আমরা জানতে পারি ঐ ছাত্রের ১৮ বছর পূর্ণ হয়নি, তাহলে সে মাইনোরটির মধ্যে পড়ছে। সংবাদমাধ্যমের কাছে তার বিনীত আবেদন এখন থেকে ঐ ছাত্রটির নামটি আর নেবেন না, কারণ সে একজন নাবালক।

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে বলেন, এত সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন সিসি ক্যামেরা থাকবে না। রেজিস্টার খাতা প্রতিদিন আপডেট কেন থাকবে না, তাহলে কি হোস্টেল দাদাগিরিতে পরিণত হয়েছে, হোস্টেলে যা ইচ্ছে তাই হবে।আমরা সব রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে তুলে ধরব। আমরা স্বপ্ন দ্বীপের পরিবারের সাথে দেখা করেছি, এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেব, সেখানে কিভাবে স্বপ্নদ্বীপের মৃত্যু ঘটলো তার তদন্ত করব, এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তাকেও আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা এর শেষ দেখে ছাড়বো। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে একজন নাবালকের সাথে যদি এই ঘটনা ঘটে আগামী দিনে অন্যান্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে?

প্রাথমিক তদন্তে এটাই পরিষ্কার স্বপ্নদ্বীপের সাথে রেগিং করা হয়েছে, তাকে বিবস্ত্র করে মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয়েছে। দোষীদের অবশ্যই শাস্তি হবে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.