নিজস্ব সংবাদদাতা : বছরের যেকোন সময় ঝড় বৃষ্টি হলে নিরাপদে থাকার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা খুবই দরকার। আর ঝড় বৃষ্টির সময়ে বজ্রপাত হলে ঘটতে পারে নানা বিপদ। সেইজন্য নিরাপদ জায়গায় থাকার পাশাপাশি মেনে চলতে হয় বেশ কিছু পদ্ধতি। বিশেষ করে বৈদ্যুতিন জিনিসপত্র যেমন টিভি,ফ্রিজ,এসি,কম্পিউটার,ল্যাপটপ,পাখা ইত্যাদি যা কিছু রয়েছে সেগুলো সবই বন্ধ করে দেওয়া প্রয়োজন।
তাই শুধু বন্ধ করলেই হবে না। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি খুলে দিতে হবে প্লাগও। কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। কারণ বর্তমান প্রজন্মের কাছে মোবাইল অতি প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম। তাই এর ক্ষেত্রেও যত্ন নেওয়াটা একটু আলাদা। তাই বিদ্যুত্ চমকালে হাতের স্মার্টফোন বন্ধ করে দেওয়া বিশেষ ভাবে জরুরি।
এই অবস্থায় কিভাবে সুরক্ষিত রাখবেন আপনারস্মার্টফোনটিকে? জেনে নেওয়া যাক তার পদ্ধতি-
বিদ্যুত্ চমকালে বা বাজ পড়লে সঙ্গে সঙ্গে স্মার্টফোন বন্ধ করে দেওয়া দরকার। কারণ,এই স্মার্টফোনের মাধ্যমে অনেক সময়ই তড়িতাহত হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে মোবাইলের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে হবে। খুব বেশি বিদ্যুত্ চমকালে বা বাজ পরলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত মোবাইল ফোনটি। তাতে ফোনটিও যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনি নিরাপদে থাকবেন আপনিও।







