রাজনীতি

ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বৈঠক-সুপারকে তলব লালবাজারে !

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটে যাওয়া ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে অভ্যন্তরীণ তদন্ত কমিটির পঞ্চম বৈঠকে বসবে শুক্রবার । সেই বৈঠকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেটি প্রকাশ্যে আসবে কিনা,সেই বিষয়ে নজর থাকবে । এর পাশাপাশি লালবাজারের তরফ থেকে যাদবপুরের পুরনো ও নতুন ছাত্রদের জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য আজ, শুক্রবার ১৫জন বিধায়ককে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত ছাত্রের বাড়িতে যাচ্ছেন। গতকাল, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ১৫জন বিধায়ককে নিয়ে নদিয়ার বগুলায় ওই মৃত ছাত্রের বাড়িতে যাবে। তার পরিবারের সাথে কথা বলবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কালো পতাকা শুভেন্দুকে দেখান। আরএসএফ অভিযোগ,বিনা প্ররোচনায় হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামনে আরএসএফ এর সাথে হাতাহাতি লেগে যায়। এই মারামারিতে বেশ কিছু মানুষ জখম হয়েছে। এক যুবকের মুখ ফেটে রক্ত পড়তে দেখা যায়।রূপান্তরকামী তথাগত রায়চৌধুরী নামে একজন আহত হয়। পরে পুলিশের দ্বারা সব কিছু নিয়ন্ত্রণে আনা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে বুধবার লালবাজারে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের তরফে বৃহস্পতিবার ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে আরও একবার তলব করা হয়। তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে যে,বিশ্ববিদ্যালয়ে ডিন অফ স্টুডেন্টস হিসাবে তাঁর ভূমিকা কী? ডিনের কাছে জানতে চাওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-বিরোধী কোনও গোষ্ঠী বা দল (স্কোয়াড) আছে কি না ?এই বিষয়ে রজত বলেছেন যে যাদবপুরে র‌্যাগিং-বিরোধী দল আছে। কিন্তু সেখানে অনেক খামতি আছে,তবে সেটা ঠিক করে নেওয়া হবে।হোস্টেলে সিসিটিভি ক্যামেরার বিষয় নিয়েও প্রশ্ন করা হয় রজতকে, সূত্রে খবর।

এই বিষয়ে হোস্টেলের এক সুপার বলেন যে, র‌্যাগিংয়ের বিষয়ে তিনি জানতেন। নতুন ছেলেদের সিনিয়ররা ইন্ট্রো নিতেন, তাও তিনি জানতেন। কিন্তু কারো মৃত্যু হতে পারে এর জন্য, তার কোনো ধারণা ছিল না।ওই সুপারের দাবি হস্টেলে সিনিয়রদের প্রভাব অনেক বেশি ছিল। কর্তৃপক্ষও র‌্যাগিংয়ের কথা জানতেন।কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কর্তৃপক্ষ তরফ থেকে। তিনি আরো জানান যে রাতে কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ কখনো পাশে থাকতো না। রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্টসের পরে দরকার পড়লে সুপারকেও আবারও লালবাজারে তলব করা হতে পারে, সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.