বিধান নগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার ডিজিটাল গ্রেফতার কেসের দুই পান্ডা।হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় তাদের। আজ তাদের বিধান নগর কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর মুম্বাই এর সিআইডি অফিসার পরিচয় দিয়ে ফোন করে তারা। সল্টলেকের বাসিন্দা এক মহিলাকে ফোন করেবলা হয় যে ওই মহিলা একটি ভুয়ো কমপ্লেন করে ,সেই কারণে একটি নোটিশ এসেছে। তাই তাকে গ্রেফতার করা হবে।এবং ২৫ লক্ষ টাকা দিতে হবে। মহিলা ভয় পেয়ে গিয়ে সেই টাকা দিয়ে দেন। পরে বুঝতে পারে যে তিনি প্রতারিত হয়েছেন। এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুই পান্ডা কে।







