পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন নিয়মানুসারে পতাকা বদলানো হয়। ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও এই নিয়ম কখনও বন্ধ হয়নি। ২০২০ সালে কোভিড চলাকালীন সেই পতাকায় অস্বাভাবিকভাবে আগুন লেগে যায়। তখন চর্চায় আসে সেই ঘটনা। আবারও চর্চার মূল কারণ হল পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঈগল জগন্নাথ মন্দিরের ধ্বজা নিয়ে মন্দিরের চারিদিকে উড়ে যাচ্ছে। মন্দিরের পুরোহিতরা এই ঘটনাটিকে ‘প্রাকৃতিক ঘটনা’ বলে অভিহিত করলেও ভক্তেরা বিভিন্ন মতামত দিয়েছেন কমেন্টে। কেউ বলেছেন,”অলৌকিক ঘটনা”, কারোর মতে,” ভগবান নিশ্চই কিছু ইঙ্গিত দিতে চাইছেন”, একজন বলেছেন,”এসবই ঈশ্বরের খেলা।” বিশেষজ্ঞদের মতে,”এটি কুসংস্কারের চেয়ে প্রকৃতির খেলা বলেই মনে হয়।”







