১০ বছর আগে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার সোশ্যাল মিডিয়াতে শাহরুখের সঙ্গে ফটোশপ করে একটি ছবি দেন। যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটি সত্যি করে দেখিয়েছেন এই তরুণ পরিচালক।কিন্তু তার নামে অনেক অভিযোগ উঠেছে যে তামিল থেকে তিনি ‘জাওয়ান’ সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে।
তবে সব বিতর্কের হার মানিয়ে দিয়েছে তার ‘ জাওয়ান’ এর সাফল্য। জীবনে তার প্রথম হিন্দি ছবি, তাও শাহরুখের সঙ্গে। প্রথম হিন্দি ছবিই তার ব্লকবাস্টার। তবে একটা সময় ছিল প্রযোজকরা তাকে কেউ ভরসা করে ৩০ কোটি টাকা দিতে চায় নি। সেখানেই শাহরুখ খান ভিডিও কলের মাধ্যমে তাকে টাকা দিয়েছিল।
মাত্র ৮ দিনে বিশ্ববাজারে ৪০০ কোটি টাকার আয় করেছে এই ছবিটা। ইতিমধ্যেই মুভিটা ব্লকবাস্টার বলে ঘোষিত হয়েছে।ছবির মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার বিকেলে ‘জওয়ান’-এর সাফল্য উদ্যাপনে মুম্বইয়ের যশরাজ স্টুডিয়ো থেকে তিনি বলেছেন ”বিগত চার বছর ধরে এই ছবির সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে অতিমারি এসেছে। কিন্তু আজকে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।” তবে ওই দিন বাজেট নিয়ে ছবির পরিচালক বলেছিলেন যে ”আমার মনে আছে অতিমারি চলছে। সেই সময় জ়ুম কলে গল্পটা স্যারকে (শাহরুখ) শোনাই। সিনেমা হলে লোকে ছবি দেখতে যাচ্ছেন না সে সময়। গোটা ইন্ডাস্ট্রি আতঙ্কিত। কোনও প্রযোজক ছবি বানানোর জন্য ৩০ কোটি দিতেও রাজি নন। কিন্তু স্যার প্রথমেই ৩০০ কোটি বাজেট দিয়ে দেন। তবে আমরা কিন্তু ৩০০ কোটিতে থামিনি। বাজেট আরও বেড়েছে। তার ফলেই তিন দিনে ছবি ব্লকবাস্টার হতে পেরেছে। আমরা আনন্দে ভাসছি।”







